সাহিত্য, জীবন ও স্মৃতির সংরক্ষণ১৩ সেপ্টেম্বর ১৯০৪ — ১১ ফেব্রুয়ারি ১৯৭৪

সৈয়দ মুজতবা আলী মেমরিয়াল মিউজিয়াম

সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ

সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ

আমাদের সম্পর্কে

সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ

"সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ" হল বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, বহুভাষাবিদ, ভ্রমণসাহিত্যিক ও মানবতাবাদী চিন্তক সৈয়দ মুজতবা আলীর স্মৃতি সংরক্ষণ ও তাঁর সাহিত্যকর্মের প্রচার-প্রসারের উদ্দেশ্যে গঠিত একটি অলাভজনক সাংস্কৃতিক ও গবেষণা প্রতিষ্ঠান।

আমরা বিশ্বাস করি যে সৈয়দ মুজতবা আলীর রচনা ও জীবনদর্শন আজও সমান প্রাসঙ্গিক। তাঁর হাস্যরসাত্মক কিন্তু গভীর সাহিত্যকর্ম প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকের হৃদয় স্পর্শ করে আসছে। "সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ" হল বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, বহুভাষাবিদ, ভ্রমণসাহিত্যিক ও মানবতাবাদী চিন্তক সৈয়দ মুজতবা আলীর স্মৃতি সংরক্ষণ ও তাঁর সাহিত্যকর্মের প্রচার-প্রসারের উদ্দেশ্যে গঠিত। সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ একটি অলাভজনক সাংস্কৃতিক ও গবেষণা প্রতিষ্ঠান। কালের প্রবাহে তাঁর ব্যবহৃত সামগ্রী, পাণ্ডুলিপি, আলোকচিত্র, স্মারক এবং জীবনস্মৃতির বহু মূল্যবান উপাদান হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই তাঁর পৈতৃক নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুরে পৈতৃক ভিটায় "ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র" প্রতিষ্ঠা আজ সময়ের দাবি। এই জাদুঘর শুধু একজন মহান সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণের কেন্দ্র হবে না; বরং এটি হবে সাহিত্য, গবেষণা, সংস্কৃতি ও মুক্তচিন্তার এক জাতীয় প্রতিষ্ঠান, যেখানে নতুন প্রজন্ম ও দেশ-বিদেশের পর্যটকদের পরিচিত করবে বাংলাদেশের এক বিশ্বমানবের জীবন, কর্ম ও আদর্শের সঙ্গে।

আমাদের লক্ষ্য

সৈয়দ মুজতবা আলীর সাহিত্য, জীবনী ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুরে তার পৈতৃক ভিটায় ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র" প্রতিষ্ঠা করা হয়েছে।

আমাদের দৃষ্টিভঙ্গি

একটি সমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর কর্মকে অমর রাখতে ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র উত্তরসুর,বাহুবল,হবিগঞ্জ"।

সাহিত্য সংরক্ষণ

তাঁর দুর্লভ পাণ্ডুলিপি, চিঠিপত্র ও ব্যক্তিগত দলিলাদি ডিজিটাল আকারে সংরক্ষণে কাজ করবে ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র উত্তরসুর,বাহুবল,হবিগঞ্জ।

গবেষণা ও শিক্ষা

তাঁর জীবন ও কর্মের উপর গবেষণাকে উৎসাহিত করা ও বৃত্তি প্রদান।